ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার

মদ্যপানে কলাতলীর আবাসিক হোটেলে পর্যটকের মৃত্যু,৪ নারী-পুরুষ পুলিশ হেফাজতে 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মোহাম্মদ রুবেল (৪২) নামের এক পর্যটককে হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পর মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানান, কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।

মৃত মোহাম্মদ রুবেল (৪২) নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে।

এ ঘটনায় পুলিশ হেফাজতে নেয়া ৪ জন হলো, মৃত মোহাম্মদ রুবেলের বন্ধু মো. মামুন (৪৮) ও মো. মোতালেব (৩৬) এবং কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।

হোটেল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, গত ১৫ অক্টোবর নওগাঁ থেকে মোহাম্মদ রুবেল প্রাইভেট কার যোগে চালকসহ কক্সবাজার ঘুরতে আসেন। ওইদিন তারা কলাতলী হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল হাইপেরিয়ান হোয়াইট প্যালেসে উঠেন। পরে চালক ফিরে গেলেও রুবেল কক্সবাজার অবস্থান করছিলেন। এরই মধ্যে গত ২০ অক্টোবর নওগাঁ থেকে তার ৪ বন্ধু কক্সবাজার এসে ওই হোটেলটিতে উঠেন।

“মঙ্গলবার রাতে হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলের ৪০৭ নম্বর কক্ষে মোহাম্মদ রুবেল বন্ধুদের নিয়ে অবস্থান করছিলেন। ভোররাতের দিকে তিনি অসুস্থতা বোধ করছিলেন। পরে ওই কক্ষে অবস্থানকারি নারীসহ অন্য বন্ধুরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ রুবেলকে মৃত ঘোষণা করেন। “

ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হোটেলটি পরিদর্শন করে। পরে হাসপাতাল থেকে পুলিশ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে। এসময় হাসপাতাল থেকে ওই পর্যটককে নিয়ে আসা দুই নারী এবং তার দুই বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ।

পর্যটকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে বলে জানান ওসি।

তিনি জানান, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মদ্যপানে কলাতলীর আবাসিক হোটেলে পর্যটকের মৃত্যু,৪ নারী-পুরুষ পুলিশ হেফাজতে 

আপডেট সময় : ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫