ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা

ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।

এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন কমিটি।

রবিবার সকালে পর্যটন হোটেল শৈবালের দীঘিতে মাছের পোনা অবমুক্ত করে ও র‍্যালীর মধ্য দিয়ে এ আয়োজনের শুরু হয়। পরে হোটেলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

তিনি তার বক্তব্যে বলেন, মৎস্য খাতকে সমৃদ্ধ করার জন্য রপ্তানি খাত থেকে এক বিলিয়ন আয় করার একটি লক্ষ মাত্রা নির্ধারন করেছে সরকার। সেই লক্ষে চিংড়িকে রফতানির ক্ষেত্রে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন কক্সবাজারে মৎস্য সেক্টরে ব্যাপক বিস্তৃতির পাশাপাশি ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার। সেদিক থেকে কক্সবাজারবাসী অনেক ভাগ্যবান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো: আনোয়ার হোসেন, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চল এর উপপরিচালক অধীর চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা।

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎসজীবি দলের আহবায়ক মোস্তফা কামালসহ হ্যাচারি মালিক, মৎস্য চাষী ও মৎস্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল

আপডেট সময় : ০৩:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬