ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে নির্যাতন শেষে ‘ঝুলিয়ে’ হত্যার অভিযোগ, স্বামী পলাতক কক্সবাজারে রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি: আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল এখন টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হয়েছেন মোহাম্মদ মোরশেদ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৬ গঠিত: জ্যোতিসেন মহাথেরো সভাপতি, কানন বড়ুয়া সম্পাদক ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ‎ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে স্মারকলিপি মামলা নিয়ে বিরোধ: বন্ধুর হাতে বন্ধু খুন কক্সবাজারে তিন দফা কালবৈশাখী, তীব্রতা কম-সামনে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফে র‍্যাবের অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজার সদর ও রামুতে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত-সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সন্ত্রাসবিরোধী বিল পাস পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৬ গঠিত: জ্যোতিসেন মহাথেরো সভাপতি, কানন বড়ুয়া সম্পাদক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপনকে সামনে রেখে কক্সবাজার জেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৬ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

কক্সবাজার সদর ভিক্ষু সমিতির সার্বিক সহযোগিতায় শহরের কলাতলীস্থ হোয়াইট টেম্পল বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভদন্ত কে.শ্রী জ্যোতিসেন মহাথের। তিনি ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপক বড়ুয়া, যিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, কক্সবাজার জেলার সাবেক সভাপতি। এছাড়া সাধারণ সম্পাদক করা হয়েছে কানন বড়ুয়া বিশালকে।

কমিটিতে সহ-সমন্বয়ক হিসেবে সুজন বড়ুয়া নিপু ও স্বপন বড়ুয়া পান্না দায়িত্ব পেয়েছেন। অর্থ সম্পাদক হয়েছেন মনি বড়ুয়া এবং সহ-অর্থ সম্পাদক সুমন বড়ুয়া আবু। হিসাব নিরীক্ষক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার সুমন বড়ুয়া।

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, শোভাযাত্রা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে নির্বাহী সদস্য, পৃষ্ঠপোষক পরিষদ ও উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধাব্দ উদযাপনকে আরও সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, যা প্রতিবছর কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে নির্যাতন শেষে ‘ঝুলিয়ে’ হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৬ গঠিত: জ্যোতিসেন মহাথেরো সভাপতি, কানন বড়ুয়া সম্পাদক

আপডেট সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬