ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বারে কথা কাটাকাটির জের : কক্সবাজার শহরে ঝরলো দুই প্রাণ সমুদ্রসৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণ হলে ধ্বংস হবে প্রাকৃতিক প্রতিরক্ষা: বাপা আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের মিছিল দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদ গ্রেপ্তার খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১ সভাপতি পদে হাশেম-ফরিদ আর সাধারণ সম্পাদক পদে ২ আমিনের লড়াই অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী নিয়ে ‘গুজব ছড়ানো হচ্ছে’

বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা না থাকার বিষয়ে ঘোষণা দেওয়ার পরও ‘একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে এ বাহিনী।

সোমবার সেনাবাহিনীর ফেইসবুক পেইজে এক বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।”

এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়ার পরও ‘একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে’ অভিযোগ করে সেনাবাহিনী বলছে, “এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনি পরিবেশকে ব্যাহত করতে পারে।”

মঙ্গলবার অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন এবং ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী চাওয়া হয়েছিল।

তবে ২৮ অগাস্ট এক বিবৃতিতে আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের তিন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো সুযোগ নেই।

সেনাবাহিনীর সোমবারের বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী আশা করে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে।”

নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানানো হয়েছে সেনাবাহিনীর বিবৃতিতে।

সেনাবাহিনীর এই বিবৃতি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর তাদের ফেইস বুক পেইজেও প্রকাশ করেছে।

সূত্র:বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী নিয়ে ‘গুজব ছড়ানো হচ্ছে’

আপডেট সময় : ০৫:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫