ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

বিচার, সংস্কার তারপর নির্বাচন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার, তারপর নির্বাচন। বিচার দৃশ্যমান করতে হবে। বিচার শুরু করতে হবে। যারা গুলি করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করতে হবে। বাংলার মাটিতেই শেখ হাসিনা ও যেসব পুলিশ গুলি করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

আজ শনিবার বেলা ১১টায় বগুড়ার পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, বিচারে হাত দিতে পারবে না। শহীদ ও আহত পরিবারকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাব্যবস্থা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এনসিপির জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদা ও অবদানের কথা থাকবে। জুলাই সনদে সংস্কারের কথা থাকবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণহত্যা মামলা নিয়ে সারা দেশে অনেক ঝামেলা হয়েছে। মামলা নিয়ে বাণিজ্য হয়েছে। পুলিশ আসামি ধরে ছেড়ে দিয়েছে। অনেক জায়গায় আসামির জামিন দেওয়া হয়েছে। কারণ, এখনো স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন জায়গায় আছে। তারা ফ্যাসিস্টদের পুনর্বাসনে সহায়তা করছে। এনসিপি এসব মামলা তদারক করবে। কারণ, জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে এনসিপির সম্পর্ক শুধু রাজনৈতিক দল হিসেবে নয়, সম্পর্ক দলের বাইরে, সারা জীবনের। আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই। এনসিপি সর্বোচ্চ চেষ্টা করবে শহীদ পরিবারের পাশে থাকার। যে কারণে তাঁরা প্রাণ দিয়েছেন, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। জুলাই আন্দোলনে এক হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। শহীদদের আত্মত্যাগ যাতে বিফলে না যায়, বৈষম্যহীন দেশ গড়ার আকাঙ্ক্ষা যাতে সফল হয়, এনসিপি সেই চেষ্টা করছে।’

সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, যেকোনো মৃত্যু কষ্টকর। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। যদিও আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তবে রাষ্ট্র শহীদ ও আহত পরিবারের সব সমস্যার সমাধান নিশ্চিত করবে।

এনসিপি নেতারা পরে শহরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাতমাথা পর্যন্ত পদাযাত্রায় অংশ নেন। পদযাত্রা শেষে দুপুর ১২টা থেকে শহরের সাতমাথায় মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

বিচার, সংস্কার তারপর নির্বাচন: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫