ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ বৃষ্টি কমায় বাড়ছে গরম; আজ কমতে পারে তাপমাত্রা টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত

বলিউডে পা রাখছেন সাইফপুত্র

সাইফ আলি খান ও অমৃতা সিং এর ছেলে ইব্রাহিম আলি খানকে অভিনয় দুনিয়ায় স্বাগত জানালেন করণ জোহর।

বলিপাড়ার বহু স্টারকিড তার হাত ধরেই বলিউডের ঝলমলে দুনিয়ায় পা রেখেছেন। বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা থেকে শুরু করে আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাইফ-অমৃতার পুত্র ইব্রাহিম।

২৮ জানুয়ারি (মঙ্গলবার) ইব্রাহিম আলি খানের বেশকয়েকটি ছবি শেয়ার করেছেন করণ জোহর। সঙ্গে লেখেন ‘অমৃতা বা ডিঙ্গি, প্রিয়জনরা যেভাবেই তাকে ডাকতে পছন্দ করুক না কেন ,তার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর। তিনি ‘দুনিয়া’ নামে আমার বাবার সঙ্গে ধর্ম প্রডাকশনের একটি সিনেমা করেছিলেন। সেসময় ক্যামেরায় ধরা পড়া অমৃতার মাধুর্য, এনার্জি এবং সৌন্দর্যের কথা আমার স্পষ্ট মনে আছে।’

এরপর করণ লেখেন, ‘তবে আমার সবচেয়ে বেশি মনে আছে আমাদের প্রথম সাক্ষাতের ঠিক পরে অমৃতা এবং ওর হেয়ারস্টাইলিস্টের সঙ্গে সবচেয়ে উষ্ণ চাইনিজ ডিনার, তারপরে একটি জেমস বন্ড সিনেমা! আমার সঙ্গে দেখা হওয়ার দ্বিতীয় দিনেই উনি আমাকে আপন করে নিয়েছিলেন। আর এটাই ছিল তার অনুগ্রহের শক্তি। আর এটি তার সন্তানদের মধ্যেও রয়েছে।’

নিজের পোস্টে সাইফ ও সারার সঙ্গে প্রথম দেখার প্রসঙ্গে করণ বলেন, ‘সাইফের সঙ্গেই আনন্দ মহেন্দ্র’র অফিসে আমার প্রথম দেখা হয়। তরুণ, ভদ্র, নমনীয় এবং উদাস, অনেকটা ইব্রাহিমের সঙ্গে প্রথম দেখা হওয়ার মতো। একটা দৃঢ় বন্ধুত্ব যা আমাদের প্রজন্ম থেকে সৌভাগ্যক্রমে আমাদের বাচ্চাদের মধ্যেও অব্যাহত রয়েছে! এই পরিবারকে আমি ৪০ বছর ধরে চিনি। অমৃতার সঙ্গে ‘দুনিয়া’, সাইফের সঙ্গে ‘কাল হো না হো’, সারার সঙ্গে ‘সিম্বা’র পর আরও অনেকে (আসছেন!) আমি এই পরিবারের হৃদয়টাকেও জানি।’

জানা যায়, করণ জোহরের হোম প্রোডাকশন ‘নাদানিয়ান’- এ অভিনয় করবেন ইব্রাহিম। এতে খুশি কাপুরকেও দেখা যাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি

বলিউডে পা রাখছেন সাইফপুত্র

আপডেট সময় : ১১:৪৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫