ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!

বন্ধ পাম্পে তেল নিয়ে বিপাকে পর্যটক, পাশে দাঁড়ালেন এমপি সাচিং প্রু জেরী

তেল সংকটের কারণে বান্দরবানে বেড়াতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় অনেকেই গন্তব্যে যেতে কিংবা ফিরতে পারছিলেন না।

এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে পর্যটকদের পাশে দাঁড়ালেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

শুক্রবার সকালে শহরের বন্ধ থাকা একটি তেল পাম্পে সরাসরি উপস্থিত হয়ে নিজে তদারকি করেন এবং পর্যটকদের জন্য তেল সরবরাহ নিশ্চিত করেন তিনি। এ সময় প্রায় দুই শতাধিক পর্যটকবাহী গাড়ি ও বাইকারদের মাঝে তেল সরবরাহ করা হয়।

এ বিষয়ে এমপি সাচিং প্রু জেরী বলেন,
“আমরা পর্যটন খাতকে এগিয়ে নিতে কাজ করছি। বান্দরবানের মানুষের অন্যতম আয়ের উৎস হলো পর্যটন। তাই পর্যটকদের সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা যদি এখানে এসে ভোগান্তির শিকার হন, তাহলে ভবিষ্যতে আর আসতে চাইবেন না। এজন্যই আমি নিজে এসে বিষয়টি দেখভাল করছি।”

তিনি আরও বলেন,
“সরকারের পক্ষ থেকে কোনো তেল সংকটের ঘোষণা নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। আমরা বিষয়টি নজরদারিতে রেখেছি, যাতে কেউ এ ধরনের অনিয়ম করতে না পারে।”

পরে তিনি বান্দরবান শহরের বিভিন্ন তেল পাম্প পরিদর্শন করেন এবং পাম্প মালিকদের পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তেল সংকটের অজুহাতে বিভিন্ন পাম্পে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছিল। এতে পর্যটকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকের চাপ বাড়লেও, অনেক পাম্পে তেল না থাকার অজুহাতে আগেই বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

বন্ধ পাম্পে তেল নিয়ে বিপাকে পর্যটক, পাশে দাঁড়ালেন এমপি সাচিং প্রু জেরী

আপডেট সময় : ০৫:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬