ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

বন্ধুকে দেখতে যাওয়ার পথেই প্রাণ হারালেন লোহাগাড়ার আবরার

সড়ক দুর্ঘটনায় আহত এক বন্ধুকে দেখতে ঢাকা যাচ্ছিলেন মাহবুবুল করিম আবরার (২৮)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ছোটদারোগারহাট এলাকার ভূঁইয়ার বটতলা, বিকেওয়াই জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবরার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাতঘর এলাকার মরহুম আব্দুল জলিলের জ্যেষ্ঠ ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজক অতিক্রম করে বিপরীত লেনে উঠে যায়। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আবরার গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই এসফাকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক বন্ধুকে দেখতে আবরার ঢাকা যাচ্ছিলেন। কিন্তু সেই বন্ধুর কাছে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুর আবসার জানান, প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবরারের আকস্মিক মৃত্যুতে লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের সাতঘর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন্ধুকে দেখতে যাওয়ার পথেই প্রাণ হারালেন লোহাগাড়ার আবরার

আপডেট সময় : ০৭:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬