ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে ইয়াবা পাচার : আনোয়ারায় র‍্যাবের হাতে ধরা টেকনাফের নুরুল আলম মুজাহিদ

মোটরসাইকেলে ছিলো ‘PRESS Daily Bangladesh Observer’ স্টিকার। ইয়াবা পাচারের সময় চট্টগ্রাম থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন,র‌্যাব-৭ এর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

​বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারার সৈয়দ কুচাইয়ার মোড় এলাকার একটি এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে থেকে এই ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) কক্সবাজার জেলার টেকনাফের রঙ্গী খালী এলাকার আবদুর রহমানের ছেলে।

​অভিযানে তার কাছ থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কতিপয় মাদক কারবারি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আনোয়ারার ওই এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের সামনের শেডে ইংরেজিতে লেখা প্রেস স্টিকার দেখে সন্দেহ হলে গাড়ি থামিয়ে নুরুল আলমকে আটক করা হয়। পরবর্তীতে মোটরসাইকেলের হাফ চেসিস এবং চেসিস বক্সের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ের আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোটরসাইকেল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেনর‍্যাব জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে ইয়াবা পাচার : আনোয়ারায় র‍্যাবের হাতে ধরা টেকনাফের নুরুল আলম মুজাহিদ

আপডেট সময় : ০৯:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬