ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি

পৌরসভার ১নং ওয়ার্ডে উচ্ছেদ নয়, নিরাপদ ও স্থায়ী সমাধানের আশ্বাস বাহাদুরের

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ায় উচ্ছেদ ইস্যুতে উদ্বিগ্ন জনগণের উদ্দেশ্যে আশ্বাস দিয়েছেন কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)।

তিনি বলেছেন, মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া কোনো সমাধান নয়; বরং জরাজীর্ণ বসতভিটা সংস্কার ও নিরাপদ আবাসনের স্থায়ী ব্যবস্থা করাই হবে অগ্রাধিকার।

রবিবার (২৫ জানুয়ারি) কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ভিপি বাহাদুর বলেন, “দীর্ঘদিন ধরে যারা বসবাস করছেন, তাদের উচ্ছেদের নামে হয়রানি করা অনুচিত। পরিকল্পিত নগরায়ন, ঝুঁকিপূর্ণ ঘর সংস্কার এবং পুনর্বাসনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।”

তিনি আরও বলেন, অবৈধ দখল ও পরিবেশ ঝুঁকির বিষয়গুলো আইন ও মানবিকতার সমন্বয়ে সমাধান করতে হবে। প্রয়োজনে বিকল্প বাসস্থান, সুদমুক্ত গৃহসংস্কার ঋণ এবং সরকারি–বেসরকারি সমন্বয়ে আবাসন প্রকল্প গ্রহণের কথাও জানান তিনি।

ভিপি বাহাদুর বলেন, নির্বাচিত হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেবেন এবং কোনো পরিবারকে মানবিক সংকটে ঠেলে দেওয়া হবে না—এটাই তার অঙ্গীকার।

এর আগে তিনি কক্সবাজার শহরের পৌর ২নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন‌ এবং সেখানে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে সৎ, ন্যায্য ও দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা জরুরি। তিনি ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, ভোক্তার অধিকার সংরক্ষণ এবং পণ্যের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ভিপি বাহাদুর আরও বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং হয়রানিমুক্ত ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শহিদুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক এজাবতুল্লাহ কুতুবী, কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি ফোরকানুর রশিদ, ২নং ওয়ার্ড সভাপতি ডা. ফরিদুল আলম এবং ৩নং ওয়ার্ড সভাপতি এম এ মোজাম্মেল হক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন

পৌরসভার ১নং ওয়ার্ডে উচ্ছেদ নয়, নিরাপদ ও স্থায়ী সমাধানের আশ্বাস বাহাদুরের

আপডেট সময় : ১০:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬