ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পেকুয়া পৌরসভার প্রথম প্রশাসক ইউএনও রফিকুল ইসলাম

নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৪ মে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, গত ১৭ মে পেকুয়া পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়। এর এক সপ্তাহ পর ২৪ মে স্থানীয় সরকার বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ বিলুপ্ত ঘোষণা করে এবং নবগঠিত পৌরসভার প্রশাসক নিয়োগ দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, নাগরিক সেবা নিশ্চিত করা, উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রশাসক হিসেবে ইউএনও রফিকুল ইসলাম পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ

পেকুয়া পৌরসভার প্রথম প্রশাসক ইউএনও রফিকুল ইসলাম

আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬