ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে: ১৬ কূটনৈতিক মিশন

পেকুয়ায় চেয়ারম্যান ও স্থানীয়দের উদ্যোগে চলছে বেড়িবাঁধ সংস্কারের কাজ

পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ সাময়িকভাবে রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

রবিবার সকাল থেকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহের নেতৃত্বে ইউপি সদস্য শাহেদুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহর তত্ত্বাবধানে স্থানীয়দের উদ্যোগে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত দিনের টানা বর্ষণের মধ্যে চার দিন আগে পূর্ব মেহেরনামা বেড়িবাঁধের একটি অংশ পানির তীব্র স্রোতে ভেঙে যায়। এছাড়া আরও একটি অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ অংশটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত চার দিন ধরে ভেঙে যাওয়া অংশ দিয়ে অব্যাহতভাবে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে পুরো ইউনিয়নের অধিকাংশ বসতঘর পানিতে তলিয়ে যায় এবং কোটি কোটি টাকার মৎস্য প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ভোগে পড়া মানুষের কষ্ট লাঘবে দ্রুত উদ্যোগ নেন চেয়ারম্যান এম বাহাদুর শাহ। তার নির্দেশনায় ইউপি সদস্য শাহেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহ এবং স্থানীয় যুবকদের সমন্বয়ে অস্থায়ীভাবে পানি প্রবেশ বন্ধে কাজ শুরু করা হয়।

চেয়ারম্যান এম বাহাদুর শাহ বলেন, যত দ্রুত সম্ভব অস্থায়ী ভিত্তিতে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে আশা করছি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহ বলেন, এই একটি বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে আমরা এখন কার্যত পানির নিচে বসবাস করছি।

ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, “চেয়ারম্যানের দিকনির্দেশনায় আমরা অস্থায়ীভাবে পানি প্রবেশ বন্ধ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

স্থানীয়দের দাবি, প্রতিবছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পূর্ব মেহেরনামায় দ্রুত একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি

পেকুয়ায় চেয়ারম্যান ও স্থানীয়দের উদ্যোগে চলছে বেড়িবাঁধ সংস্কারের কাজ

আপডেট সময় : ০৯:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬