ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

পেকুয়াকে পৌরসভা রুপান্তর করায় আনন্দ মিছিল

পেকুয়াকে পৌরসভা হিসেবে ঘোষণা করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও শোকরানা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেল ৪টায় উপজেলা নাগরিক কমিটির ব্যানারে এ আনন্দ মিছিল বের করা হয়। শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ গেইট চৌমুহনী প্রদক্ষিণ করে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিছিলে নেতৃত্ব দেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সফওয়ানুল করিম।

পরে ওয়াপদা চত্বরে অনুষ্ঠিত শোকরানা সভায় তিনি বলেন, পেকুয়াকে পৌরসভা হিসেবে ঘোষণা করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। এ ঘোষণার মাধ্যমে পেকুয়ার উন্নয়ন, নাগরিক সুবিধা ও আধুনিক নগর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পেকুয়ার মানুষের ঐক্য, প্রত্যাশা ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে এ ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শোকরানা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

পেকুয়াকে পৌরসভা রুপান্তর করায় আনন্দ মিছিল

আপডেট সময় : ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬