ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি এক ঘন্টায়ও! মারাত্মক এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বার্মিজ মার্কেট! দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি

পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডিসহ অন্যান্য সেবা দ্রুততার সাথে প্রদানের কার্যক্রম চলছে এবং পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, সে রকম কোনো রিপোর্ট যেন না আসে সে বিষয়ে কাজ করা হচ্ছে। সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং সামাজিক বাস্তবতায় পুলিশিং এখন আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। পুলিশকে জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে, জনগণের প্রকৃত বন্ধু হতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে একটা সাইবার ইউনিট করা জরুরি। এ বিষয়ে সাইবার ও ফিন্যান্সিয়াল অপরাধ দমনে সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এছাড়া সেখানে একজন অ্যাডিশনাল আইজিপি লেভেলের কর্মকর্তাকে প্রধান করা হবে বলেও জানান তিনি।

এদিকে জঙ্গল সলিমপুরে সরকার ২টি বড় প্রশিক্ষণ একাডেমি করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী, যার একটি এলিট ফোর্সের জন্য করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে বিভিন্নভাবে আমাদেরকে কিছু বিষয়ে বিব্রত হতে হয়েছে। সেটি কাটিয়ে ওঠার জন্য পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে বিগত দুই থেকে আড়াই মাসে। এবং ভাবমূর্তি ফিরিয়ে আনতে পেরেছেন বলে আমরা মনে করি। এছাড়া এই ভাবমূর্তি পুলিশ ধরে রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

এছাড়া পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। টুরিস্ট পুলিশের সিনিয়র অফিসার, আইজিপি সবাই মিলে আবার একটা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।

সূত্র:যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬