ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না

পার্বত্য উপজেলা লামার সব রিসোর্ট বন্ধে প্রশাসনের নির্দেশনা জারি

কক্সবাজারের নিকটবর্তী পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার সব রিসোর্ট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

পাহাড়ের ঢালুতে অবস্থিত প্রায় ৭৫টি রিসোর্ট টানা ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে গণমাধ্যম’কে নিশ্চিত করেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন।

তিনি জানান, মিরিঞ্জা ভ্যালিসহ লামার প্রায় সবগুলো রিসোর্ট পাহাড়ের ঢালুতে থাকায় আগত পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সকলের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান আজ বৃষ্টিপাত কম,আগামী শুক্রবার ও শনিবার মাত্রা কম থাকলেও ১৩ই জুলাই হতে মাঝারি ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা আছে।

ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকায় পূর্ব সতর্কতার বিষয়ে বান্দরবান জেলার সাতটি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাদের তাদের স্ব স্ব স্থানে নজরদারি বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

পার্বত্য উপজেলা লামার সব রিসোর্ট বন্ধে প্রশাসনের নির্দেশনা জারি

আপডেট সময় : ০১:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫