ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

নিভে গেল বিপ্লবী ওসমান হাদি: কক্সবাজারে বিক্ষোভ

‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে এমন স্ট্যাটাসে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। বেলা দুইটা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তাঁর অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানান। গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকা তাঁর বাড়ী।

বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চ জানায়, ‘ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে।’ তার কয়েক ঘন্টা পরই হাদি চলে যান না ফেরার দেশে।

এদিকে ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদে উত্তাল হয়ে উঠে রাতের কক্সবাজার। রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার শহরের কালুরমদেকান থেকে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অন্যদিকে একই সময়ে বাসটার্মিনাল এলাকায় হাদির হত্যাকারিদের ফাঁসির দাবী তে ব্লকেড কর্মসূচী পালন করে বিক্ষোভকারীরা। এসময় সড়ক অবরোধ করে মিছিল করতে থাকে এবং হাদির হত্যাকারীদে ফাঁসির দাবী জানায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

নিভে গেল বিপ্লবী ওসমান হাদি: কক্সবাজারে বিক্ষোভ

আপডেট সময় : ১২:১৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫