ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নারী নেতৃত্বকে জাতির গৌরব বললেন লুৎফুর রহমান কাজল

রামুর কচ্ছপিয়ায় বিএনপি আয়োজিত এক মহিলা সমাবেশে নারী নেত্রী-কর্মীদের অভূতপূর্ব উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনস্রোতে। শনিবার সকালে রামু উপজেলা মহিলা দলের উদ্যোগে ও কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় সমাবেশ শুরু হওয়ার আগেই নয়টি ওয়ার্ডের হাজারো নারী “কাজল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। মুহূর্তেই কমিউনিটি সেন্টারের দুই তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সেন্টারের বাইরেও ভিড় জমে-তিল ধারণের ঠাঁই ছিল না কোথাও।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সমাবেশস্থলে পৌঁছালে মহিলা দলের নেত্রীরা ফুলেল শুভেচ্ছা ও পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করেন।

বক্তব্যে কাজল বলেন, “বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার পথপ্রদর্শক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিই প্রমাণ করেছেন— নারী নেতৃত্ব জাতির গৌরব ও উন্নয়নের প্রতীক হতে পারে।”

তিনি আরও বলেন, “বিএনপির নারী নেত্রী ও কর্মীরা এখন দলকে সংগঠিত করতে যেভাবে ভূমিকা রাখছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। নারীর হাত ধরেই দেশে আবারও গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরবে।”

বক্তব্যের একপর্যায়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, “আজকের সব রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে শহীদ জিয়ার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে। তিনিই বহুদলীয় গণতন্ত্রের জনক, তিনিই রাজনীতিকে গণমুখী করেছিলেন। তাঁর আদর্শই আমাদের পথের দিশা।”

তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি স্বাধীনতা, ন্যায় ও জনগণের কণ্ঠের প্রতিচ্ছবি। সেই কণ্ঠকে শক্তিশালী করতে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সবচেয়ে জরুরি।”

সমাবেশে সভাপতিত্ব করেন রামু উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাবেয়া বসরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাসেম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

নারী নেতৃত্বকে জাতির গৌরব বললেন লুৎফুর রহমান কাজল

আপডেট সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫