ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

নাফ নদীর তীরে মিলল বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর তীরে কেওড়া বাগান এলাকা থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের জিমংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

জহিরুল ইসলাম বলেন, গোয়েন্দা সূত্রে কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পাওয়া যায়। ফলে সেখানে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেলের নির্দেশনায় এবং জিমংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়।

অভিযানে সেখানে সন্ত্রাসীদের উপস্থিতি পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারে তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো সন্ত্রাসী অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে বলে জানান উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক। সীমান্ত এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

নাফ নদীর তীরে মিলল বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ

আপডেট সময় : ০৫:১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬