ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২ উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নাইক্ষ্যংছড়ির দুর্গমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো বিজিবি : শিক্ষার্থীরাও পেল সহায়তা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি প্রত্যন্ত সীমান্ত এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প করেছে ১১ বিজিবি।

বুধবার (২৭ আগস্ট) দিনব্যাপি উপজেলার দোছড়ির লেম্বুছড়ি সীমান্তে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ৩টা পর্যন্ত চলে এই ক্যাম্প। সীমান্তের দুই শতাধিক মানুষ মেডিকেল ক্যাম্পে অংশ নেন।

জ্বর, ব্যথা, স্কিন ডিজিজ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, পুষ্টিহীনতাসহ অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষুধও দেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্পে। মেডিকেল ক্যাম্পে এন্টিবায়োটিকসহ বিভিন্ন প্রকার মূল্যবান ঔষুধ প্রদান করা হয়।

ষাটোর্ধ্ব বৃদ্ধা রহিমা খাতুন চিকিৎসা এবং ঔষুধ পাওয়ার পরে বলেন, ‘আজ প্রায় ১৫ দিন ধরে জ্বর আর ব্যথার কারণে বিছানা থেকে উঠতে পারি না৷ আমি গরিব মানুষ। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি না, আর ঔষুধ কেনার মতো টাকাও নেই। কিন্তু আজ আমি চিকিৎসা এবং ঔষুধ পেয়েছি। ঔষুধ খেয়ে সুস্থ হয়ে আমি বিজিবির জন্য দোয়া করব।’

মেডিকেল ক্যাম্পের পাশাপাশি দোছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয়দের অংশ গ্রহনে জনসচেতনতা মূলক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিজিবির পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস জানান- সীমান্ত পাহারার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্প ও ছাত্র-ছাত্রীদেরকে সহায়তা প্রদান করা হয়েছে। এসময় সীমান্তে অবৈধ যাতায়াত বন্ধে ও চোরাচালান প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান বিজিবির এই অধিনায়ক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী

নাইক্ষ্যংছড়ির দুর্গমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো বিজিবি : শিক্ষার্থীরাও পেল সহায়তা

আপডেট সময় : ০৫:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫