ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

নাইক্ষ্যংছড়িতে ২ টি পিস্তল,৪২ রাউন্ড গুলিসহ আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে দুইটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবক ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা ও চাকঢালা বাজার এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়।

​আটককৃতরা হলেন—ক্যাম্প-১৩-এর এফ-১ ব্লকের বাসিন্দা মোঃ হোসেনের ছেলে রোহিঙ্গা যুবক মোঃ ফারুক (২১) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার সোলেমানের ছেলে মোঃ নুরুল আলম (৩০)।

​বিজিবি সূত্র জানায়, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি টহলদল বাগানঘোনা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ফারুককে একটি বিদেশি ৯ মি.মি. পিস্তল, একটি অজ্ঞাত ধরনের পিস্তল ও ৪২ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাকঢালা বাজার এলাকা থেকে নুরুল আলমকে আটক করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, জনৈক আয়াতুল্লাহর নির্দেশে ২০ হাজার টাকার বিনিময়ে তারা অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি সদরের ‘ক্যাফে-১৩’ নামক একটি হোটেলে অন্য পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছিল।

​নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

নাইক্ষ্যংছড়িতে ২ টি পিস্তল,৪২ রাউন্ড গুলিসহ আটক ২

আপডেট সময় : ০৬:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬