ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

দুর্বৃত্তদের হামলায় শহরে দুইজন গুলিবিদ্ধ, নেপথ্যে পূর্বের হ ত্যা কা ন্ড?

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০২:০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • 847

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় দুই যুবদল নেতাকে অতর্কিত গুলি করে পালিয়েছে মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালে আহতদের দেখতে আসা কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল সাংবাদিকদের বলেন, ‘ সাইফুল ও ফারুক দুইজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এঘটনা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।’

লারপাড়া এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, ‘২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন এক ভাই সাইদুল ও আরেক চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাকবিতন্ডার জেরে হত্যা করা হয়েছিলো। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, হতে পারে তারা এই ঘটনা ঘটিয়েছে।’

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন বলেন, ‘ প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ‘

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম

দুর্বৃত্তদের হামলায় শহরে দুইজন গুলিবিদ্ধ, নেপথ্যে পূর্বের হ ত্যা কা ন্ড?

আপডেট সময় : ০২:০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫