ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময়

দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল

কক্সবাজারের পেকুয়ায় কাঠ ব্যবসায়ীর মালিকানাধীন একটি করাতকলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মাত্র দশ মিনিটেই পুড়ে ছাই হয়ে গেলো কাঠ ব্যবসায়ী মো.কাইছারের একমাত্র সম্বল।আগুনে করাতকল ও বিপুল পরিমান মজুদকৃত গাছ সম্পুর্ন পুড়ে গেছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পেকুয়া বাজারে কাঠ ব্যবসায়ী ও করাতকলের মালিকরা জানান, প্রতিদিনের মতো সওদা শেষে কাইছার বাড়িতে চলে যান। মিলে চারজন শ্রমিক কাজ করে। তারা কলঘরে থাকেন না। রাত আনুমানিক সোয়া তিনটার দিকে বাজারের একজন পাহারাদার আগুন দেখতে পান। তিনি কয়েকজন ব্যবসায়ীকে আগুন লাগার বিষয়টি অবগত করার পর তারা গিয়ে আগুন নেভার চেষ্টা করে। কিন্তু মুহুর্তের মধ্যে আগুন সবকিছু গ্রাস করে ফেলে।

ব্যবসায়ীরা জানান, পরিকল্পিতভাবে স’মিলে আগুন দিয়েছে। কাইছারের স’মিলের পাশে লাগোয়া আরেকটি স’মিল আছে। কিন্তু ওই মিল অক্ষত রয়েছে।

ভুক্তভোগী কাইছার বলেন, রাত তিনটার দিকে কয়েকজন ব্যবসায়ী ব্যবসায়ী মোবাইল করে জানান,তার মিলে আগুন লেগেছে। আমি বাড়ি থেকে এসে দেখি সবকিছু পুড়ে গেছে। এতে তার ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ১৫ বছর ধরে ব্যবসা করে আসছি। কারো সঙ্গে আমার কোন ধরণের শত্রুতা নেই। ব্যবসায়ীক দ্বন্ধও নেই। আমি আওয়ামীলীগ করি। এটাই আমার অপরাধ। স্থানীয়দের ধারনা আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা পেট্রোল জাতীয় কিছু ছিটিয়েছে। এরপর আগুন দিয়েছে। আগুন লাগার ধরণ দেখে বুঝা যায় এটি পরিকল্পিত শত্রুতা।

বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কাইছার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে সুপার শপে আগুন

দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল

আপডেট সময় : ০৩:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬