ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

ডাকসু: ‘আচরণবিধি লঙ্ঘনের’ পাল্টাপাল্টি অভিযোগ

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 218

ডাকসু নির্বাচনে ‘আচরণবিধি লঙ্ঘনের’ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন তিনটি প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে টিএসসি কেন্দ্রের সামনে বৈষম্যবিরোধী ছাত্র সংসদ-বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, নির্বাচনে ‘দলীয় প্রভাব’ তৈরি করে ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা নির্বাচনী ‘আচরণবিধি লঙ্ঘন’ করলেও প্রশাসন ‘নিরব’।

পাশাপাশি নির্বাচনে ‘ভোট কারচুপি’র মত ঘটনাও ঘটছে বলে তাদের অভিযোগ।

বৈষম্যবিরোধী ছাত্র সংসদ-বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার
বৈষম্যবিরোধী ছাত্র সংসদ-বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।

আবু বাকের মজুমদার বলেছেন, তাদের এই অভিযোগ নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানানো হয়েছে।

কিছুক্ষণ পর টিএসসি কেন্দ্রে সামনে আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। তিনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘ভিত্তিহীন’ মন্তব্য করে পালটা অভিযোগ করেন।

আবিদ বলেন, “টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের এক শিক্ষার্থী ভোট দিতে গিয়ে দেখেন, তার ভোট আগেই সাদিক কায়েম ও এস এম ফরহাদকে দেওয়া হয়ে গেছে।”

একই অভিযোগ করেছেন বাগছাস প্যানেলের আব্দুল কাদের ও আবু বাকেরও।

আব্দুল কাদের বলেন, “একুশে হলে একজন পোলিং অফিসার ভোট দিচ্ছেন। ধরে পড়ে যাওয়ায় তাকে অব্যহতি দেওয়া হয়েছে। রোকেয়া হলের শিক্ষার্থীর ভোট আগেই দেওয়া হয়ে গেছে।”

“ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে বিএনপিপন্থি শিক্ষক সমিতি-সাদা দল ভেতরে প্রবেশ করেছেন। তখন কাউকে ভেতরে যেতে দেওয়া হয়নি।”

তারা ভেতরে কেন গেছেন প্রশ্ন তুলে কাদের বলেন, “এ ধরনের আচরণ হাসিনার আমলের নির্বাচনকেই মনে করিয়ে দেয়। এমন আচরণের জন্যই হাসিনাকে পালাতে হয়েছে। আমরা অভ্যুত্থান করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও অভ্যুত্থান হবে, তবু এসব মেনে নেওয়া হবে না।”

‘ভোট কারচুপি’র অভিযোগ করেছেন ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদও।

তিনি সাংবাদিকদের বলেন, “আজকে সকাল থেকে অনেক নাটক দেখছি। কার্জন হলে একজন নির্বাচন অফিসারকে অব্যহতি দেওয়া হয়েছে। সেই ঘটনা আড়াল করতে টিএসসি কেন্দ্রে আরেক নাটক সাজানো হয়েছে। একজন ছাত্রীর ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে। যে কর্মকর্তারা এসবের সঙ্গে যুক্ত। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।”

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে সাদা দলের শিক্ষকরা কেন প্রবেশ করেছেন, সেই প্রশ্নও তোলেন ফরহাদ।

অন্যদিকে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি প্রার্থী উমামা ফাতেমা এক ফেইসবুক পোস্টে দুটি লিফলেট শেয়ার করে লিখেছেন, “ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলা দেওয়া হচ্ছে। যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে।”

ছয় বছর পর আয়োজিত ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে নিজেদের ভোটার আছেন প্রায় চল্লিশ হাজার।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে একটানা ভোটগ্রহণ চলবে।

সূত্র: বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

ডাকসু: ‘আচরণবিধি লঙ্ঘনের’ পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫