ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনোয়ারুল ইসলাম চৌধুরীর ২৩ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫ পুলিশ পরিচয়ে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি: চক্রের মূলহোতা গ্রেপ্তার চৌফলদণ্ডী ও ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আশ্বাস এমপি কাজলের লালদিঘি পাড় এলাকার ব্যবসায়ী বাহার ছড়ার সৈয়দ সওদাগরের ইন্তেকাল সীমান্তে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক : ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বন্যার্ত ১৪’শ মানুষের পাশে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল যে কারণে তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিলেন কুতুবদিয়ার ইউএনও কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ২২ কক্সবাজার সিটি কলেজ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শোয়াইব, সদস্য সচিব তারেক দাপ্তারিক চিঠিপত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ বাদের সিদ্ধান্ত মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: পারভেজের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক, পরিচয় জানতেন না বাদী এবং ওসি, এপিবিএন অধিনায়ক বললেন জঘন্য কাজ

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) মধ্যরাতের বিশেষ অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একদল ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার রাসেল হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত আবুল মনজুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫–এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার আসামিকে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে র‌্যাবের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারুল ইসলাম চৌধুরীর ২৩ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক

আপডেট সময় : ১০:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬