ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশত ঘর

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৩:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • 611

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থীশিবিরে অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালী এলাকার ২৪ ও ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। পরে রাত ১ টার টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ত্রিপল ও বাঁশে তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।

লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পের এক বাসিন্দার ঘরে ব্যবহৃত মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম বলেন, হঠাৎ করে ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে ৫০ থেকে ৬০টির বেশি ঘর পুড়ে গেছে।

টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার জানান, আলীখালী ও লেদা ক্যাম্পের মধ্যবর্তী অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবাই সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশত ঘর

আপডেট সময় : ০৩:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫