ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে যুবক গুলিবিদ্ধ

টেকনাফ সদরের সমুদ্র উপকূলীয় এলাকায় শহীদ উল্লাহ (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তিনি একই এলাকার সোনা মিয়ার ছেলে। তার পিঠের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজার ছড়ার শেষ প্রান্ত ও বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শহীদ উল্লাহর ভাই শওকত জানান, দোকান থেকে বাড়ি ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া এলাকার বাসিন্দা সৈয়দ আমিন তার ভাইকে গুলি করে পালিয়ে যায়।
তিনি আরও দাবি করেন, সৈয়দ আমিন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তবে কি কারণে এ হামলা বা গুলির ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুবন দাস জানান, রাত ১০টা ১০ মিনিটে শহীদ উল্লাহকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. রশিদ মিয়া জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, নোয়াখালী পাড়া ব্রিজের ওপর বসে থাকা অবস্থায় এক ব্যক্তি পেছন থেকে শহীদ উল্লাহকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে যুবক গুলিবিদ্ধ

আপডেট সময় : ০২:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬