ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কউক’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন- কক্সবাজারের মাস্টার প্ল্যান চুড়ান্ত হচ্ছে রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

​টেকনাফে তরুণদের কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত

টেকনাফের তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টিভেট (TVET) প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে “টিভেট সুযোগের সেতুবন্ধন” প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য “তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত টেকনাফ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই মেলার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং SHED A4T Project ও ActionAid Bangladesh-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং SHED A4T Project-এর প্রজেক্ট অফিসার তাসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম অনীক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমানসহ কৃষি ও মৎস্য বিভাগের প্রতিনিধিবৃন্দ।

​মেলায় টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৬০ জন তরুণ-তরুণী অনলাইন ও অফলাইনের মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫২ জনকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।

প্রশিক্ষণের বিষয়সমূহের মধ্যে রয়েছে বেসিক কম্পিউটার ও ডিজিটাল দক্ষতা, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা দক্ষতা, লাইভস্টক ও প্রাণিসম্পদ উন্নয়ন, ফিশারিজ ও মৎস্যচাষ উন্নয়ন এবং এগ্রিকালচার ও আধুনিক কৃষি উন্নয়ন।

​অনুষ্ঠানে প্রতিটি ট্রেডের জন্য পৃথক স্টলের মাধ্যমে আবেদন গ্রহণ, পরামর্শ ও প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজনের সার্বিক সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Activista Teknaf টিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং মৎস্য ও কৃষি বিভাগের প্রতিনিধিরা এই প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সম্প্রসারণ করার আগ্রহ প্রকাশ করেন।

​সভাপতির বক্তব্যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় গুরুত্বের সাথে কাজ করছে। ভবিষ্যতেও SHED A4T Project ও Activista Teknaf-এর সাথে সমন্বয় করে এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​SHED A4T Project-এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ তাঁর বক্তব্যে জানান, গত কয়েক বছরে Activista Teknaf-এর যুবরা জলবায়ু সহনশীলতা, নিরাপদ পানি, সাইবার সচেতনতা, সামাজিক সংহতি ও যুব নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি এই TVET উদ্যোগকে টেকনাফের ঝুঁকিপূর্ণ ও বেকার যুবদের জন্য সম্ভাবনার নতুন দ্বার হিসেবে উল্লেখ করেন।

​প্রধান অতিথি এস, এম অনীক চৌধুরী Activista Teknaf টিমের সামাজিক উদ্যোগ ও যুব নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি যুবদের সাথে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন এবং উপজেলার আইসিটি (ICT) সেন্টারটি তরুণদের জন্য পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প ব্যবহার, ইকো-ট্যুরিজম উন্নয়ন এবং মানবপাচার প্রতিরোধে যুবদের সম্পৃক্ত করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

​অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, SHED, ActionAid Bangladesh এবং Activista Teknaf-কে এই সময়োপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ টেকনাফের যুবদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে এক অনন্য ভূমিকা পালন করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

​টেকনাফে তরুণদের কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬