ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

টেকনাফে ১৬ বছর বয়সী এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহরণকারীরা সেই কিশোরের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অপহৃত কিশোরের নাম মোহাম্মদ মিসকাত (১৬)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী জুম্মা পাড়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ আলীর জ্যেষ্ঠ পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে মিসকাত ঘর থেকে বাইরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে, কিন্তু তার কোনো সন্ধান পায়নি।

পরদিন থেকে অজ্ঞাত পরিচয়ে একাধিক ব্যক্তি পরিবারের সদস্যদের মোবাইল ফোনে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে শুরু করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পক্ষ ভাড়াটে লোকজন দিয়ে এই অপহরণের ঘটনা ঘটিয়েছে।

এদিকে দ্রুত অপহৃত কিশোরকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার ও স্থানীয়রা।

এ বিষয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়েরের পাশাপাশি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় : ০২:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬