ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট রহিম উল্লাহ

জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আনোয়ারী -“জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে”

কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট সন্ধ্যায় হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় দেশের মানুষের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই ছিল সাড়ে পনেরো বছরের আওয়ামী জুলুম -নির্যাতন, গুম-খুন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রতীক। জুলাইয়ের চেতনা নষ্ট করে দেশকে পুরোনো ধারায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র দেশবাসী ও তরুণ প্রজন্ম মেনে নিবে না। আমরা সরকার কে অবিলম্বে জনমানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জুলাই সনদ কে আইনীভিত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের সকল সম্ভাবনা কে কাজে লাগিয়ে সকল ধর্ম-বর্ণের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তিনি সকলকে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলার নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, মাওলানা শফিউল হক জিহাদী, আখতার আহমদ, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, আব্দুল্লাহ আল ফারুক, জাকির হোছাইন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ

জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আনোয়ারী -“জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে”

আপডেট সময় : ১১:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫