ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

চবির চকোরীর “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া (চবির চকোরী)-এর উদ্যোগে প্রথমবারের মতো “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ আয়োজকদের।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছালামত উল্লাহ, চবি অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, প্রফেসর ড. নুরুল আমিন নুরীসহ অন্যান্যরা।

‎এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অসংখ্য সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

‎অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ রায়হান, যিনি তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার্থীদের ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সেক্রেটারি আব্দুল কাদের বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

‎চবির চকোরীর “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছে। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করেন আয়োজকেরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

চবির চকোরীর “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন

আপডেট সময় : ১২:৩৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬