ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের টিউশনি শেষে ফেরার পথে মেধাবী ছাত্র রিয়াদুল নিখোঁজ

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে মোহাম্মদ রিয়াদুল হাসান (১৯) নামের এক কলেজছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।

গত মঙ্গলবার (০৯ জুন) বিকেল ০৪ টা ৩০ মিনিটের পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রিয়াদুল ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকার বাসিন্দা মোঃ জাহেদ আলমের ছেলে। তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে আজকে ঢাকা চলে যাওয়ার কথা ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে লালখান বাজার এলাকায় টিউশনি শেষ করার পর থেকেই রিয়াদুল নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি (০১৯৭৬৮১৭০২০) সচল থাকলেও বারবার কল করা সত্ত্বেও কেউ রিসিভ করছে না। সম্ভাব্য সব আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে দীর্ঘ খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। নিখোঁজের সময় রিয়াদুলের পরনে ছিল সাদার মধ্যে কালো বিট গেঞ্জি এবং ব্লু কালার জিন্স প্যান্ট। তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং শারীরিক গঠন মাঝারি।

এই ঘটনায় নিখোঁজ ছাত্রের বাবা মোঃ জাহেদ আলম বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫২০, ট্র্যাকিং নং- H3P455) রুজু করেছেন। বর্তমানে থানার এসআই মোঃ জালাল আহমেদ বিষয়টি তদন্ত করছেন।

এছাড়াও ছেলেকে দ্রুত উদ্ধারে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করতে এলিট ফোর্স র‍্যাব-৭ (চান্দগাঁও) কার্যালয়েও লিখিত আবেদন জানিয়েছে পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা ও স্বজনরা এখন চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে থাকা বা বিবরণের এই তরুণের সন্ধান পেয়ে থাকেন, তবে অবিলম্বে নিকটস্থ থানা অথবা পরিবারের মোবাইল নম্বরে (০১৭২৬৮১৭০২০) যোগাযোগ করার জন্য বিনীত ও আকুল অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের টিউশনি শেষে ফেরার পথে মেধাবী ছাত্র রিয়াদুল নিখোঁজ

আপডেট সময় : ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬