ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় সেতু ধস, ব্যাহত যান চলাচল

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কের অক্সিজেন অংশে অবস্থিত শীতল ঝরনা খালের ওপর নির্মিত সেতুটি বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ভেঙে পড়ে। এতে সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং অন্য পাশে সীমিত পরিসরে যান চলাচল চালু থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।

প্রায় ৪০ বছর আগে নির্মিত ইটের এই সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত করায় পানিপ্রবাহ বেড়ে সেতুর পাশ থেকে মাটি সরে যেতে থাকে। আজ ভোরের ভারী বৃষ্টিপাতের চাপে সেতুটি দুই ভাগে ভাগ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন, কারণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে, যার মধ্যে রয়েছে পোশাক কারখানার যান, শিক্ষার্থী ও কর্মজীবীদের যাতায়াত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান জানান, সেতুটি সংস্কারের জন্য পাঁচ কোটি টাকার বাজেট অনুমোদনের পথে এবং দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সেতুর এক পাশ এখনো ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় তা সম্পূর্ণ ধসে পড়তে পারে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় সেতু ধস, ব্যাহত যান চলাচল

আপডেট সময় : ০২:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫