ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!

চকরিয়া ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩: সিএনজি জব্দ

চকরিয়া থানা পুলিশের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাসের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, চকরিয়া থানা পুলিশের একটি দল ফাঁসিয়াখালীর ৯নং ওয়ার্ডের ছাইরাখালী ছিড়াপাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে মহাসড়কের উপর বিশেষ অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ও পরিবহন কাজে ব্যবহৃত ১টি সিএনজিসহ তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের তুলাতুলির মো: আমিনের পুত্র মোহাম্মদ শফি (৪৩),একই ইউনিয়নের কাগজি খোলা এলাকার মৃত ফজল করিমের পুত্র
আমির হোসাইন (৫৪) ও রামুর গর্জনিয়ার তুলাতুলির আলী হোসাইনের পুত্র
রফিক উল্লাহ (২৯)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

চকরিয়া ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩: সিএনজি জব্দ

আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫