ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউএনও জিল্লুর- পর্যটন সম্ভাবনাকে তুলে ধরুন কিংবদন্তী অধ্যক্ষ স আ ম শামসুল হুদা চৌধুরী’র ৩৩ তম মৃত্যুবার্ষিকী হাজী পাড়ায় ৩৫ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩, মামলা দায়ের নোংরা পরিবেশে ফুচকা তৈরী : লার পাড়ার মায়ের দোয়া কারখানায় জরিমানা পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার পেকুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’ কক্সবাজারের রামুতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি সারা দেশে বৃষ্টির আভাস

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও শিশুসহ নিহত ২, আহত ২০

কক্সবাজারের চকরিয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বছরের শিশু ও এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জনের বেশি যাত্রী।

সোমবার (৮ জুন) দুপুর ২টা ১০ মিনিটের দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানা সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা শরীফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এভারগ্রীন বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে শরীফ এন্টারপ্রাইজ বাসটির ছাদ বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়।

দুর্ঘটনায় শরীফ এন্টারপ্রাইজের চালক মোহাম্মদ আলী (২৫) এবং যাত্রী ইয়াহিয়া (১) গুরুতর আহত হন। পরে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলী উখিয়া উপজেলার মরিচ্যা পাগলির বিল এলাকার নুরুল ইসলামের ছেলে। নিহত শিশু ইয়াহিয়া বান্দরবানের লামা উপজেলার বানিয়াছড়া কেদারবান এলাকার মঞ্জুর আলীর ছেলে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম, নাইম, মাবুদ আব্দুল, জোসনা আক্তার, জনি, মোহাম্মদ আলী, ইমা, ফাতেমা ও রফিকুল ইসলামসহ অন্তত ১৫ থেকে ১৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া ইসমাইল, সিফাতসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করে থানায় নিয়ে যায়।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের দাবি, বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সড়কে একের পর এক প্রাণহানির ঘটনায় আবারও মহাসড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও শিশুসহ নিহত ২, আহত ২০

আপডেট সময় : ০৭:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬