ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের মিছিল দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদ গ্রেপ্তার খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১ সভাপতি পদে হাশেম-ফরিদ আর সাধারণ সম্পাদক পদে ২ আমিনের লড়াই অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুলকে কারাগারে প্রেরণ

রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান বাবুল চৌধুরীকে একটি রাজনৈতিক মামলায় আটক দেখিয়েছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ২টার দিকে গর্জনিয়ার বোমাংখিলস্থ নিজ বাড়ি থেকে চেয়ারম্যান বাবুলকে আটক করে রামু থানা পুলিশ।

রামু থানা পুলিশ সূত্র টিটিএনকে জানায় বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেহরাজ আহমদ চৌধুরী মাহিনের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে পুলিশ আদালতে প্রেরণ করলে রোববার (২৭ জুলাই) দুপুরে গর্জনিয়া ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের আদেশ দেয় আদালত।

গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরীর বড় ভাই এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী টিটিএনকে জানিয়েছে- চেয়ারম্যান বাবুল এজাহারভুক্ত আসামি নন। তাঁর বিরুদ্ধে কোন ধরণের মামলাও ছিল না। তিনি একজন শান্ত প্রিয় জনপ্রতিনিধি। তিনি অপরাধী না হয়েও ষড়যন্ত্রমূলকভাবে একটি রাজনৈতিক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুলকে কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৮:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫