ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর উখিয়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ৬ বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত

গর্জনিয়ায় ইজিবাইক উল্টে বৃদ্ধের মৃত্যু

রামুর গর্জনিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে বদর মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাজরবিল এলাকায় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। বদর মিয়া একই এলকার মৃত মোক্তার আহমদের ছেলে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, বদর মিয়া ইজিবাইকযোগে বাড়ি থেকে গর্জনিয়া বাজারে যাচ্ছিলেন। দৌঁড়ে আসা একটি শিশুকে বাঁচাতে ইজিবাইক চালক রতন চন্দ্র নাথ সাইডে নিতে গিয়ে ইজিবাইক উল্টে যায়। এতে বদর মিয়া ও রতন চন্দ্র নাথ আহত হন। বদর মিয়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। ক্যাজরবিল এলাকার স্থানীয় শফিক আহমদ ও মুহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) রাজেস বড়ুয়া বলেন- ইজিবাইক উল্টে বদর মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। কোনো অভিযোগ ও আপত্তি না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

গর্জনিয়ায় ইজিবাইক উল্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫