ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

কোন পথে রোহিঙ্গা সংকট? ক্যাম্পে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ, আসছেন মহাসচিবও

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। দীর্ঘ সময় ক্যাম্পে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বৈঠক করেন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে। আর রোহিঙ্গারা দাবি জানান, দ্রুত যেন তাদেরকে স্বদেশ মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ কার্যকর ব্যবস্থা নেয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা, গাড়িবহর যোগে কক্সবাজারের উখিয়ার বর্ধিত ক্যাম্প ৪ পৌছায় জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপসহ ৩ সদস্যদের প্রতিনিধি দল।

প্রথমে বর্ধিত ক্যাম্প ৪ এর সি ব্লকে বৈঠক করেন রোহিঙ্গা নারী ও কিশোরীদের সঙ্গে। ঘন্টাব্যাপি এ বৈঠক শেষে ছুটে যান একই ক্যাম্পের শিক্ষা কেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ সেন্টারে। সেখানে শিক্ষা কার্যক্রম দেখার পর ১ কিলোমিটার পথ পায়ে হেটে ঘুরে ঘুরে ক্যাম্পরর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বেলা ১২ টার পর পরিদর্শন করে ক্যাম্প ৪ এর সোলার প্যানেল মেরামত কার্যক্রম ও প্রশিক্ষণ সেন্টারে। সেখানে রোহিঙ্গা কিশোরীদের সঙ্গে আলাপ করেন। তারপর ছুটে যান একই ক্যাম্পের ডব্লিউএফপি পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে। সেখানে বিতরণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি আলাপ করেন রোহিঙ্গা নারী ও পুরুষদের সঙ্গে। এসময় রোহিঙ্গারা নানা দাবি-দাওয়া তুলে ধরেন।

এরপর জাতিসংঘের প্রতিনিধি দল দুপুরে পর যান ক্যাম্প ১৮ এর রোহিঙ্গাদের সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্রে। সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে আলাপের পর স্থানীয় জনগোষ্ঠীর নারীদের সঙ্গে বৈঠক করেন জুলি বিশপ। আর প্রতিনিধি দলটি বিকেল ৫ টার দিকে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সঙ্গে বৈঠক করেন।

পরে জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ বলেন, “আমি মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত। আমার কাজ হচ্ছে মিয়ানমার এবং আশপাশের দেশ থেকে সব ধরণের মানুষের কথা শোনা। আমি এজন্যই বাংলাদেশে এসেছি বাংলাদেশ সরকারের সাথে কাজ করার জন্য এবং দেখার জন্য যে আমরা কোন সমাধানে পৌঁছাতে পারি কি না। এখানে থাকা জাতিসংঘের দলটি শরণার্থীদের সহায়তায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা হোস্ট কমিউনিটি ও বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছি একটা সমাধানে পৌঁছানোর জন্য।”

বিকেলে জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের নেতৃত্বে কক্সবাজার আসা প্রতিনিধি দল ঢাকা উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন বলেও জানা গেছে। এই সফরে কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন তিনি।

ট্যাগ :

দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

কোন পথে রোহিঙ্গা সংকট? ক্যাম্পে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ, আসছেন মহাসচিবও

আপডেট সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫