ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হলেন সাংবাদিক আবুল কাশেম

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া সংগঠক আবুল কাশেম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা ক্রীড়া সংস্থার পুনর্গঠিত কমিটিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

আবুল কাশেম দীর্ঘদিন ধরে কুতুবদিয়ায় সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়ন, যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

১৪ মে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় ক্রীড়া সংগঠক নুরুল ইসলামকে সদস্য এবং সাংবাদিক আবুল কাশেমকে সদস্য সচিব মনোনীত করা হয়।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আবুল কাশেম বলেন, কুতুবদিয়ার ক্রীড়া অঙ্গনকে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। উপজেলার প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে তিনি কাজ করবেন। তিনি ক্রীড়া সংশ্লিষ্ট সকল সংগঠক, খেলোয়াড়, অভিভাবক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এদিকে তাঁর মনোনয়নের খবরে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সামাজিক ব্যক্তিত্বরা। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে এবং ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুলার চর্চা বৃদ্ধি পাবে।

কুতুবদিয়ার তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ক্ষেত্রে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ। নবনিযুক্ত সদস্য সচিব আবুল কাশেমের নেতৃত্বে ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হলেন সাংবাদিক আবুল কাশেম

আপডেট সময় : ০৫:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬