কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: ফরহাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফজলে রাব্বি আসিফ।
এ সময় কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা প্রকৌশলী মো: আবুছদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আজিজুর রহমান আজিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাঈন উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
নিজস্ব প্রতিবেদক 
























