দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে বর্তমানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন কক্সবাজারের পেশকার পাড়ার সন্তান ফরহাদ ইসলাম।
বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে হবে,যার জন্য আনুমানিক ২০ লাখ টাকা প্রয়োজন।
কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এই বিপুল পরিমাণ চিকিৎসার ব্যয় বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই পরিবারের জমানো সম্বল ও স্বজনদের সহায়তায় চিকিৎসার প্রাথমিক খরচ চালানো হলেও এখন তারা নিঃস্ব। এমতাবস্থায় সমাজ ও দেশের সর্বস্তরের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন ফরহাদের পরিবার।
দুবাই প্রবাসীর মানবিক উদ্যোগ:
ফরহাদের এই জীবন-মরণ লড়াইয়ের খবর পেয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দুবাই প্রবাসী আবছার চৌধুরী মায়া। তিনি প্রাথমিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করেছেন এবং সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও ফরহাদের জীবন বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
একটি জীবন বাঁচাতে সামান্য সহানুভূতি ও সহযোগিতাই পারে ফরহাদকে তার পরিবারের মাঝে ফিরিয়ে দিতে।
সহযোগিতা পাঠানো যাবে :
বিকাশ (Personal): 01826303100
নিজস্ব প্রতিবেদক 






















