ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন

কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন ও পরিবেশ রক্ষাকল্পে ‘কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

রোববার (২৩ আগস্ট) রাতে এক জরুরী মতবিনিময় সভার পর এই কমিটি গঠন করা হয়।

কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিত্বে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সচেতন মহল, রাজনৈতিক, ব্যবসায়ী ও পর্যটন শিল্পসহ সকল স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সবার মতামত ও সিদ্ধান্ত অনুসারে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন, পরিবেশ রক্ষা ও সার্বিক উন্নয়ন তরান্বিত এবং ষড়যন্ত্র প্রতিরোধকল্পে ‘কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’ নামের সংগঠনে আত্মপ্রকাশ ঘোষণা করেন নেতৃবৃন্দ। শিগগিরই এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

অন্যদিকে কক্সবাজার শহরের পর্যটন জোনের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত নির্মানাধীন সড়কসহ কক্সবাজারের উন্নয়ন বিরোধী কথিত পরিবেশবাদীদের অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

সে মোতাবেক আজ সোমবার সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এতে পর্যটন শিল্প, রাজনৈতিক ও সুশীল মহল এবং ব্যবসায়ীসহ সর্বস্তরের বিপুল লোকসমাগম হবে আশাবাদ ব্যক্ত করেন মতবিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিরা।

আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন আযাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, পর্যটন উদ্যোক্তা মুফিজুর রহমান মুফিজ, মেরিন ড্রাইভ সড়ক হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, স্কোয়াব এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর, আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ক্রীড়াবিদ সরওয়ার রোমন, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আলী, হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আওলাদ হোসেন সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, চেম্বার নেতা আজমল হুদা, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান, সাবেক সভাপতি শাহাদাত হোসাইন রিপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক শামসুল হক শারেক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হাশিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি এম আর মাহবুব, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম আর খোকন,
জুলাইযোদ্ধা রবিউল হোসেন, রিয়াদ মনি, আলী আকবর, মিজানুর রহমান মিল্কিসহ অন্যান্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন

আপডেট সময় : ১০:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬