ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর

কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় শাহীন আহমদ (৩৯) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে।

জানা যায়, জানালার পাশে বসে থাকা শাহীন আহমদের মাথায় বাইরে থেকে ছোড়া একটি পাথর আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তপাত শুরু হয়। ট্রেনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও রক্তপাত বন্ধ না হওয়ায় মাইকে চিকিৎসক খোঁজা হয়। পরে ট্রেনে থাকা একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক তাকে পরীক্ষা করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এরপর গোমদণ্ডী স্টেশনে ট্রেন থামিয়ে তাকে নামানো হয় এবং স্থানীয় হাসপাতালে নিয়ে মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বিমানে করে ঢাকায় ফিরে যান। এর আগে একই ট্রেনে রামু-ইসলামাবাদ এলাকাতেও পাথর নিক্ষেপে একটি জানালার কাচ ভেঙে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সূত্র-মাছরাঙ্গা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি

কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত

আপডেট সময় : ০৬:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬