ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

কক্সবাজারে ৪ মাসব্যাপী বিআরটিসির ড্রাইভিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ১০০ জন

কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র ৪ মাসব্যাপী “মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ” কোর্স। এতে অংশ নিচ্ছেন ১০০ জন প্রশিক্ষণার্থী।

রোববার (৩ মে) সকালে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশ সড়ক নিরাপত্তা” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. আব্দুল লতিফ মোল্লা।

কক্সবাজারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) মো. জাফর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং প্রশিক্ষণার্থীরা।

এসময় মো. জাফর আহমেদ বলেন, যাচাই-বাছাই শেষে ১০০ জন প্রশিক্ষণার্থীর কোটা পূরণ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণের আওতায় অংশগ্রহণকারীদের সম্পূর্ণ বিনামূল্যে মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ সমাপ্তির পর আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এছাড়া চক্ষু পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ক্ষেত্রে চশমা সরবরাহ করা হবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সার্টিফিকেট ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।

প্রশিক্ষণার্থীদের নির্বাচনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র থাকা, ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, বয়স কমপক্ষে ২১ বছর এবং শারীরিক ও মানসিকভাবে সক্ষম হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া নারী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্যান্য শর্ত সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

কক্সবাজারে ৪ মাসব্যাপী বিআরটিসির ড্রাইভিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ১০০ জন

আপডেট সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬