ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য, দিনব্যাপী নানা কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসনের কর্মকর্তা, জুলাইযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।

বুধবার সকাল ১০টার দিকে কক্সবাজার বাস টার্মিনালে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।

এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে কক্সবাজার জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এবং জুলাইযোদ্ধারাও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনা, এবং জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান।

তিনি বলেন, এসব আয়োজনের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য, দিনব্যাপী নানা কর্মসূচি

আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬