ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপন : শ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয়

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৭:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 314

ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী। এ উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শহরের গোলদিঘিরপাড়ে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবকে ঘিরে সকাল থেকেই গোলদীঘিরপাড়সহ আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেয়।

বিকেলে গোলদীঘিরপাড় থেকে বের হয় বর্ণাঢ্য মহা শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলদীঘিরপাড়ে এসে শেষ হয়।

শোভাযাত্রায় কীর্তন, ধর্মীয় সংগীত ও নানা আয়োজনের মাধ্যমে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করেন। পথে পথে সাধারণ মানুষও শোভাযাত্রায় যোগ দেন।

এর আগে গোলদীঘিরপাড়ে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় ভগবান শ্রীকৃষ্ণের জীবন, দর্শন, কর্ম ও মানবকল্যাণের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ মানবসমাজকে সত্য, ন্যায়, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর দর্শন অনুসরণ করে সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় পালের সঞ্চালনায় এবং সভাপতি দীপক শর্মা দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পি শর্মা ও সাধারণ সম্পাদক বলরাম দাশসহ অনেকে।

দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি স্মরণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপন : শ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয়

আপডেট সময় : ০৭:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬