ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎

রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এসএসসি-২০২৬ পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির মোট ২৬ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শতভাগে।

‎
‎এসএসসি পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৩ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেছে। এছাড়া ১৫ জন শিক্ষার্থী এ-গ্রেড পেয়েছে।
‎
‎এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো ১০০ শতাংশ পাসের সাফল্য অর্জন করল প্রতিষ্ঠানটি। ধারাবাহিক এই সাফল্য প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা, অ্যাকাডেমিক উৎকর্ষ এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
‎
‎প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুর রহিমের দক্ষ নেতৃত্ব, দিকনির্দেশনা ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে।
‎
‎এদিকে, প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. খাদেমুল বাশার এই চমৎকার ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আগামী দিনগুলোতেও রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের এই গৌরবময় ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
‎
‎প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সাফল্যের জন্য মেধাবী শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ শিক্ষক, সহযোগিতাপূর্ণ অভিভাবক এবং রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
‎
‎বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে যথাযথভাবে বিকশিত করার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎

আপডেট সময় : ০৯:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬