ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

এবার ভারতের প্রো কাবাডির নিলামে বাংলাদেশের ১০ খেলোয়াড়

ভারতে ফ্র্যাঞ্চাইজি আসর প্রো কাবাডি লিগের ১২তম আসর শুরু হতে যাচ্ছে আগামী আগস্টে। দু’দিন ব্যাপী হবে এর নিলাম কার্যক্রম। আগামী ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে প্রো কাবাডি লিগের নিলাম। বাংলাদেশের কাবাডির জন্য সুখবর হচ্ছে এবার সর্বোচ্চ ১০জন খেলোয়াড় চাওয়া হয়েছে প্রো কাবাডির নিলামে।

২০ মে’র মধ্যে দশ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা পাঠানোর জন্য বলা হয়েছে। ১০জন খেলোয়াড় চূড়ান্ত করে সেই তালিকা আজ পাঠিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দশ খেলোয়াড় হচ্ছেন- মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান।

গত জানুয়ারিতে নেপালে ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে খেলেছেন বাংলাদেশের ছয়জন। ভারতের লিগ নিয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, ‘নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আমাদের মাঝে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমত আমরা নেপাল কাবাডি লিগে ছয়জন খেলোয়াড় পাঠিয়েছি। এবার প্রো কাবাডি লিগের নিলামের জন্য দশজন খেলোয়াড় বাছাই করে তাদের নাম পাঠিয়েছি। খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একটা সিলেকশন কমিটি রয়েছে। সেই কমিটি সবকিছু যাচাই করে খেলোয়াড় নির্বাচন করেছে। এখানে নিলামে তিনজন খেলোয়াড় প্রাধান্য পাবে যারা সাম্প্রতিক আসরগুলোতে খেলে এসেছে। এই তিনজন খেলোয়াড় হচ্ছে মিজান, লিটন ও আরিফ রব্বানী।’

প্রো কাবাডির নিলামের জন্য ইরানের পরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় চাওয়া হয়েছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘প্রো কাবাডির নিলামে এই মুহূর্তে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। ইরানের পরই আমাদের অবস্থান। আমাদের এখান থেকে দশজন চেয়েছে। নেপাল, কেনিয়া, থাইল্যান্ড সেই সব দেশে আমাদের চেয়ে কম সংখ্যক খেলোয়াড় চাওয়া হয়েছে।‘

এবার প্রো কাবাডি লিগের নিলামে দশ জন খেলোয়াড়ের নাম থাকায় বাংলাদেশ থেকে বেশি সংখ্যক খেলোয়াড়ের দল পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘প্রো কাবাডিতে খেলোয়াড় পাঠাতে গিয়ে আমাদের অনেক সমস্যা ছিল। সার্ভিসেস খেলোয়াড়দের যেতে বাধা ছিল। এই বাধা আমরা কাটিয়ে উঠতে পেরেছি নেপালে ছয়জন পাঠিয়ে। সব পরিস্থিতি বিবেচনা করে আশা করছি ভারত থেকে ইতিবাচক সাড়াই পাবো। নিলাম থেকে বেশি সংখ্যক খেলোয়াড়ই সুযোগ পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রো কাবাডিতে বেশি সংখ্যক খেলোয়াড়ের সুযোগ মিললে এটা আমাদের কাবাডির জন্য অনেক ভালো হবে। খেলার সুযোগ কম পেলেও তাদের সঙ্গে ক্যাম্প শেয়ার আর প্রশিক্ষণ করতে পারলে আমাদের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে।‘

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

এবার ভারতের প্রো কাবাডির নিলামে বাংলাদেশের ১০ খেলোয়াড়

আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫