ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট রহিম উল্লাহ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী
কক্সবাজারে এসএসসির পাশের হারে ধস

এক বছরে কমে গেলো ১৩ শতাংশ

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৯:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 661

কক্সবাজার জেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাসের হারে ধস নেমেছে। ২০২৪ সালে যেখানে পাসের হার ছিল ৮৩ দশমিক ৬৩ শতাংশ, ২০২৫ সালে তা নেমে এসেছে ৭০ দশমিক ৭৬ শতাংশে। অর্থাৎ, পাসের হার কমেছে প্রায় ১৩ শতাংশ।

একইসঙ্গে বেড়েছে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা, কমেছে পরীক্ষার্থীর সংখ্যাও। সর্বমোট অকৃতকার্য হয়েছে ৫৯২২ জন।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৩৮২ জন। এদের মধ্যে অংশগ্রহণ করেছে ২০ হাজার ২৫৫ জন। পাস করেছে মাত্র ১৪ হাজার ৩৩৩ জন।

এ বছর ছাত্র পরীক্ষার্থী ছিল ৮ হাজার ৫৪৯ জন, অংশ নেয় ৮ হাজার ৫১৭ জন এবং পাস করেছে ৬ হাজার ৬৬ জন। ছাত্রদের পাসের হার দাঁড়িয়েছে ৭১ দশমিক ২২ শতাংশ, যা গত বছরের তুলনায় ১২ দশমিক ৪৪ শতাংশ কম।

ছাত্রী পরীক্ষার্থী ছিল ১১ হাজার ৮৩৩ জন, অংশ নেয় ১১ হাজার ৭৩৮ জন এবং পাস করেছে ৮ হাজার ২৬৭ জন। পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৪৩ শতাংশ, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ২১ শতাংশ কম।

২০২৪ সালে জেলায় পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৭ জন, অংশ নেয় ২১ হাজার ৮৭৯ জন এবং পাস করে ১৮ হাজার ৩০০ জন। সেই তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৬২৪ জন এবং ফেল করেছে গত বছরের তুলনায় ২ হাজার ৩৪৩ জন বেশি শিক্ষার্থী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী?

কক্সবাজারে এসএসসির পাশের হারে ধস

এক বছরে কমে গেলো ১৩ শতাংশ

আপডেট সময় : ০৯:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫