ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির

ব অঞ্চলের রাষ্ট্রগুলোকে লক্ষ্য করে নির্বিচারে ড্রোন-ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে ইরান, তাহলে চলমান যুদ্ধে দেশটির সর্বোচ্চ পরাজয় ঘটবে। গতকাল রোববার তেহরানের উদ্দেশে এ সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব।

গত শনিবার সৌদির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েল ফিল্ডে ইরানি ড্রোন আঘাত হানার পরের দিন এক বিবৃতিতে ইরানকে এ সতর্কবার্তা দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিশ্রুতি ও কাজের মধ্যে ‘মিল নেই’ বলেও অভিযোগ করেছে রিয়াদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “কোনো বাস্তব ভিত্তি ছাড়াই যুক্তিহীনভাবে আরব দেশগুলোকে লক্ষ্য করে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে বলছে যে বাস্তবে এই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না।”

“ইরান যদি এমন নির্বিচার হামলা অব্যাহত রাখে, তাহলে চলমান যুদ্ধে ইরানের সর্বোচ্চ পরাজয় ঘটবে এবং রিয়াদ ও তেহরানের বর্তমান ও ভবিষ্যত সম্পর্কের ক্ষেত্রে গভীর প্রভাব পড়বে।”

উল্লেখ্য,গত২৮ফেব্রুয়ারিইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইরানের উদ্দেশে সতর্কবার্তা দিলো সৌদি।

সূত্র : এএফপি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির

আপডেট সময় : ১১:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬