ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে গেল কক্সবাজার এক্সপ্রেস

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ইসলামাবাদ স্টেশনে দীর্ঘ আড়াই ঘন্টার বেশী সময় ধরে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী আট শতাধিক পর্যটক।

রবিবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়ার ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার আইকনিক স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী।

তিনি জানিয়েছেন, ট্রেনটিতে ২৩ টি বগি রয়েছে এবং ৮ শতাধিক যাত্রী অবস্থান করছেন।

ট্রেনটির সংশ্লিষ্টদের বরাতে গোলাম রব্বানী বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর পৌণে ১ টায় আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেখানে আটকা পড়ে।

মূলত ট্রেনটির ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আইকনিক স্টেশন ম্যানেজার বলেন, “ কক্সবাজার স্টেশনে কোন ধরণের রিলিফ ট্রেন বা লোকোসেড নেই। এতে ট্রেনটি চালু করতে চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ইঞ্জিনটি নিয়ে একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনের দিকে রওনা দিয়েছে। বিকাল সাড়ে ৩ টার দিকে রিলিফ ট্রেনটি লোহাগড়া স্টেশন অতিক্রম করেছে। ট্রেনটি বিকাল ৪ টার পরপরই ইসলামাবাদ স্টেশনে পৌঁছার সম্ভাবনা রয়েছে। “

বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দ্যেশে রওনা দেবে বলে জানান মোহাম্মদ গোলাম রব্বানী।

সূত্র:যুগেরচিন্তা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে গেল কক্সবাজার এক্সপ্রেস

আপডেট সময় : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫